Header Ads Widget

তুমি আমি একই শহরে থাকি,



তুমি আমি একই শহরে থাকি, 
চলার পথে দেখাও হয় 
কিন্তু কথারা বোবাদের দলে নাম লিখে ফেলছে।
যে ঠিকানায় চিঠি আসতো,যেতো,সেই একই ঠিকানাই আছে আমাদের, কিন্তু ডাকপিয়নের আসা যাওয়া নেই। 

সেই একই নাম্বারটা এখনও সক্রিয় আমাদের তবে,
 এখন আর কল বা এসএমএসে জানা হয় না।
 কেমন আছি, কেমন থাকো।
সকালের নাস্তা দুপুরের নাওয়া খাওয়া,
 রাতের ফিসফিস কথারা হারিয়েছে। 

দূরত্ব পথের হয় না,দূরত্ব হয় যোগাযোগ বিযোগে।এই যে থেকেও নেই, না থাকার মতো পড়ে আছি এরই নাম দূরত্ব। 

–দূরত্ব

লেখক - মোঃ মেহেদী হাসান

Post a Comment

0 Comments

Text Copied!