বেঁচে থাকতেই একটু কদর, ভালোবাসা দিও,
মরে গেলে তো এটাও দেখতে পাবো না
কে খাটনি ধরলো, কে কালিমা পড়লো,
কে সত্যি কাঁদলো।
শ্বাস চলতে চলতেই যদি দু’ফোঁটা মায়া দাও,
তবেই তো বুঝবো,আমি কারও আপন ছিলাম।
কবরের মাটিতে ফুলের ভার রাখলে
সে ভার আমি টের পাবো না আর।
আমি থাকতেই যদি হাতটা ধরো,
তবে হাতের উষ্ণতা বুঝবো,
চলে গেলে সেই হাত শুধু ঠান্ডা নামের পাশে নিঃশব্দ হয়ে ঝুলবে।
জীবিত মানুষ অভিমান করে,
মৃত মানুষ আর কোনো দাবি তোলে না।
তাই শোক জমিয়ে রেখো না ভবিষ্যতের জন্য,
আজকের দিনটাকেই একটু আদর দাও।
কারণ মানুষ চলে গেলে তাকে সবাই ভালো বলে,
কিন্তু বেঁচে থাকতে সে অবহেলার ভিখারি,
আমি সেই ভিক্ষা চাই না,
আমি চাই নিঃশ্বাসের ভেতরেই স্বীকৃতি।
বলতে যদি চাও,তবে এখনই বলো
তুমি আছো বলে ভালো লাগে,আজই বলো।
শেষ নিশ্বাস গেলে শব্দগুলো শুধু বাতাসেই ভাসবে,
আমার কাছে আর পৌঁছাবে না।
লেখা. মোঃ মেহেদী হাসান

0 Comments