Header Ads Widget

মানুষ বলতেই, ভিক্ষুক—

 

মানুষ বলতেই, ভিক্ষুক—
কেউ টাকার জন্য, কেউ মানসিক শান্তির খোঁজে,
কেউ দুই মুঠো ভাতের জন্য দাঁড়ায়,
কেউ একটু ভালোবাসার আশায়।

আমিও তোমাকে ভালোবেসে ভিক্ষুক হয়েছিলাম।
হয়তো তুমি বুঝতে পারোনি,
হয়তো আমি বোঝাতে পারিনি,
কতটা খালি ছিল আমার হাত,
কতটা শূন্য ছিল আমার মন,
শুধু তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করতেছিল।

আমার চোখে ছিল অজানা আশা,
আমার হাসিতে ছিল অজানা ব্যথা।
কেউ যদি বলে, ভালোবাসা সহজ,
তারা জানে না, কিছু ভালোবাসা দেবে না,
পাবেও না,
শুধু চাওয়ার যন্ত্রণা থাকে।

আজও তোমার স্মৃতিতে বসে আমি,
ভিক্ষা করি সেই একটিমাত্র ভালোবাসার জন্য,
যা তুমি দাওনি, কিন্তু আমি চাইছিলাম।
মানুষ বলতেই, আমরা সবাই ভিক্ষুক,
কেউ কিছু পায়, কেউ কিছু হারায়,
আর কেউ ভালোবাসার জন্য ভিক্ষুক থেকে যায়—
ঠিক যেমন আমি তোমার জন্য ছিলাম।


লেখায়ঃ আদম আলী 🖤

Post a Comment

0 Comments

Text Copied!