জীবন গুছাইতে গিয়ে, শেষমেশ গুছাইলাম শুধু
দুঃখের স্তূপ, দুর্দশার হিসাব, আর হতাশার দীর্ঘশ্বাস…
স্বপ্নগুলো একদিন ছিলো রঙিন আকাশ,
আমি ভেবেছিলাম— ধীরে ধীরে সাজাবো নিজের মতো করে।
কিন্তু সময় বড় নির্মম,
সে একে একে সবকিছু কেড়ে নিয়ে,
হাতে তুলে দিলো শুধু শূন্যতার নীরবতা।
আমি গুছাতে চেয়েছিলাম সুখ,
পেয়েছি ভাঙা স্মৃতির টুকরো।
আমি সাজাতে চেয়েছিলাম ভবিষ্যৎ,
আর লিখে ফেলেছি কষ্টের এক অনন্ত কবিতা।
আজ বুঝি—
জীবন সবসময় নিজের মতো গুছায় না,
কখনো কখনো এলোমেলো পথেই হাঁটতে হয়,
আর সেই পথেই জমে ওঠে
অপ্রকাশিত কান্না, না বলা গল্প, আর নিঃশব্দ হারানো।
তবুও বেঁচে আছি—
কারণ মানুষ কষ্ট নিয়েই বাঁচতে শেখে,
আর ভাঙা মন নিয়েই একদিন
নিজের গল্পটাকে আবার নতুন করে লেখে…!
লেখায়ঃ আদম আলী 🖤

0 Comments