খুব সহজ কইরা যারে চাইলাম,
সে আমারে জটিল বানাইয়া রাস্তায় ফ্যালায়ে দিছে।
যেন আমি তার কেউ ছিলাম না, কেউ না।
যেন আমি অপরিচিত মুখ, অপরিচিত বুক।
আমি ভাবছিলাম ভালোবাসা মানে নদীর সোজা ধারা,
কোনো বাঁক নাই, কোনো ভাঙন নাই।
কিন্তু তার হাত ধরতেই নদী পাহাড়ে ধাক্কা খাইলো,
কূল ভাঙলো, পাথরে আটকালো আমার সব স্বপ্ন।
আমি চেয়েছিলাম সরল একখান হাসি,
সে আমারে দিলো রাতের ঘন অন্ধকার।
আমি যে চেয়েছিলাম শান্তি,
সে দিলো যুদ্ধ, আর আমার বুকের ভেতর ধ্বংসস্তূপ।
তাই আজ আমি দাঁড়াইয়া আছি,রাস্তার ধুলার মতো হালকা,
অচেনা এক দীর্ঘশ্বাসের মতো ভাঙা।
যারে খুব সহজ কইরা চাইছিলাম,
তার হাতেই আমি সবচাইতে জটিল হইয়া গেছি।
খুব সহজ কইরা যারে চাইলাম,
সে আমারে এত জটিল বানাইয়া গেলো,
যেন আমি আর আমি নাই,
শুধু এক অচেনা মানুষ,
রাস্তার ধুলায় হারায়ে যাওয়া এক দীর্ঘশ্বাস।
বই. ভালবাসার প্রেসক্রিপশন
লেখা. মোঃ মেহেদী হাসান

0 Comments