Header Ads Widget

জগতের সব মানুষ নিজেকে ভালোবাসে, নিজের যত্ন নেয়।



জগতের সব মানুষ নিজেকে ভালোবাসে, নিজের যত্ন নেয়।
আর আমি নিজের প্রতি করেছি শুধু অবিচার,অযত্ন,অপচয় ছাড়া কিছুই করতে পারলাম না। 
তবে কি আমি মানুষ নই…?

নিজের স্বপ্নগুলোকে অবহেলায় ফেলে রেখেছি,নিজের কষ্টগুলোকে গুরুত্ব দেইনি,বরং অন্যদের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি।

আজ যখন আয়নায় তাকাই,মনে হয়—এই মানুষটা আমি না।এই মানুষটা শুধু আমার মতো দেখতে,কিন্তু ভেতরটা একদম ফাঁকা।তখন নিজেকেই প্রশ্ন করি—আমি কি সত্যিই মানুষ?

নাকি শুধু একটা অভ্যাসে বেঁচে থাকা শরীর,যে নিজের প্রতি যত্ন নিতে ভুলে গেছে বহুদিন আগেই? হয়তো মানুষ হওয়া মানে নিজেকেও একটু ভালোবাসা—আর সেই জায়গাতেই আমি সবচেয়ে বেশি হেরে গেছি, অমানুষ আমি।

লেখা— আরিয়ান আহমেদ

Post a Comment

0 Comments

Text Copied!