আমি কিন্তু তোমারে পাই—
তুমি না জানলেও খোদা তো জানে, মাঝেমধ্যে নিজের কথা ভুইলা গেলেও তোমার কথা আমি একরত্তিও ভুলি নাই।
আমি কিন্তু তোমারে পাই—
তুমি না জানলেও আমি তো জানি, খোদার দুনিয়ায় আমার মতো তোমারে এত মায়া, এতো ভালোবাসে নাই কেউ।
আমি তোমারে পাই—
তোমারে শুধু আমার'ই পাওয়া উচিৎ, তোমারে পাওয়ার যোগ্য আমিই, তোমারে ভালোবাসার দাবীদার আমিই, আমি আসলেও তোমারে পাই। যাবতীয় হিসাব নিকাশের উর্ধ্বে গিয়া হইলেও তোমারে আমি পাই, তোমারেই। অথচ দেখো তোমারে পাইলাম না।
এই যে তোমারে পাই নাই, এই যে তোমার এই দরিদ্রতা, এই যে তোমার অভাবে কাঙালের মত বাইঁচা থাকা, এই যে না পাওনের খচখচ একটা শ্যাঁতশ্যাঁতে দুঃখ আমারে জীবনভর পো ড়া বে, কা টা কা টি করবে, ভা-ঙবে-গড়বে, ঠুকরে ঠুকরে কাঁদাবে, তোমার কী তা বিশ্বাস হয়? 🧡
লেখা- আরিফ হুসাইন

0 Comments