এই যে তুমি একা করবে না বলে,
আমায় একা করে যাচ্ছো।
এই যে তুমি দূরে চলে যাচ্ছো,
অনেক দূরে চলে যাচ্ছো।
অধিকার থেইক্কা হারায় যাচ্ছো।
মনডারে তোমার নিয়ন্ত্রণে নিয়া এক্কেবারে
চোখ থেইক্কা
চোখের দূরত্বে নাই হয়ে যাওয়ার মতোন দূরে সরে যাচ্ছো।
তোমারে খুইজা পামু না।
দেখতে চাইলেও দেখতে পামু না।
বুকে ভেতর কেমন হুহু কইরা উঠছে।
তপ্ত দুপুর রোদে পুড়া ধানের খড়ের মতোন
পুইড়া উঠছে বুক।শুকায় যাচ্ছে তরতাজা প্রাণ।
তোমার হুট করে নাই হয়ে যাওয়ায় বুক পোড়ার গন্ধ টের পাওনি?
ম–রা কান্নার আহাজারিতে আকাশ ভারি করছি
তুমি বুঝতে পারলে না ভালবাসি?
এসবের ভীড়ে কি ভালবাসা ছিল না বলো?
বই. ভালবাসার প্রেসক্রিপশন
লেখা - মোঃ মেহেদী হাসান

0 Comments