তুমি আমার না হইলা,তবুও সুখী হও।
এতো সুখী হও যে,
আমারে পাওনের লাইগা যে কান্না গোপনে বুকের ভেতর জমানো ছিল,
সেই কান্নাগুলা বর্ষার শেষে খালের পানির মতো
ধীরে ধীরে শুকায়া যাক।
এতো খুশি থাকো যে,
তোমার উঠোনে হাসি ফোটে কৃষ্ণচূড়ার আগুন ফুলের মতো,
আর দুঃখ আসতে গিয়াও পথ হারায়,
যেন অপরিচিত মাঝি ঘন কুয়াশায় ঘাট চিনতে না পেয়ে
নৌকা ঘুরায় অন্য পাড়ে।
তোমার দিনগুলা হোক
নতুন ধানের শিষে ভরা মাঠের মতো সবুজ,
রাতগুলা হোক জোনাকি ভরা আষাঢ়ের অন্ধকার,
যেখানে অল্প আলোতেও মন বুঝে নেয় পথ।
আর যদি কোনোদিন পুরান স্মৃতির বাতাস হঠাৎ
তোমার জানালায় ধাক্কা দেয়,
তুমি ভয় পাইও না,
ভাববা,কোনো এক দূরের মানুষ,
নদীর পাড়ে বসে তোমার সুখের লাইগাই
চুপচাপ দোয়া কইরা যাইতেছে।
লেখা. মোঃ মেহেদী হাসান

0 Comments