Header Ads Widget

ছাইড়া যাওনের নিয়ম এমনই অদ্ভূত,



ছাইড়া যাওনের নিয়ম এমনই অদ্ভূত,
কেউ ছাইড়া যাইতে চাইলে তারে আটকানো যায় না। তুমি যেইদিন আমারে ছাইড়া গ্যালা, তোমারে আটকাতে মন ম্যালা বার আমারে কইছিল, তুই তারে আটকা,দাঁড়ায় থাহিস না যা আটকা গিয়া। কারণ তুমি ছাইড়া যাবে ভাবলেই দেহের রক্ত, শীতল অয়া আইতো। মনটার ভিতরে আচমকা বাওস্রোত বইতো, মনে অইতো হেই বাওস্রোতে আমারে উড়াইয়া আসমানে উঠায় নিচ্ছে।
তবুও তোমারে আটকাই নাই, মনের সাথে যুদ্ধ অইছে,যেই যুদ্ধ এহন চলে মনের সাথে মনের।

তয় আমারে ছ্যাইড়া যাওনের সময়ে তোমারে ক্যান আঁটকায় নাই জানো? তুমি ভালো থাকবে বলেই আমারে ছাইড়া যাচ্চো, তয় ক্যান তোমারে আটকানো মতো বোকামি করমু।

তুমি একদিন আমারে কথার ছলে কইছিলা, আমার সুখই তোমার সুখ, তুমি হয়তো ভুইলা যাইতে পারো, তয় আমি ভুলি নাই, হেইদিন আমি তোমারে মুখ ফুইটা কই না হয়তো, তোমার হাসি মুখের ছবি খান দেহাই আমার সুখ। কিন্তু মনে মনে সেই মন্ত্র ঠিকই জপছিলাম। 
তাইতো তোমারে ছাইড়া যাওনের সময় আটকাতে পারি নাই হেইদিন।

তুমি আমারে ছাইড়া যাওনের পর আমি এহন ম্যালা কিছু বুঝি! আকাশের রঙ বুঝি, মন খারাপ বুঝি, আকাশ কানলে বৃষ্টি অয় হেইডাও বুঝি, আমিও যে একটা আকাশ এইটা তুমিই কইতা। হেই সাথে তোমার ছাইড়া যাওয়াও বুঝি।

মানুষ তো আর চিরকাল থাহনের জন্য আহে না, এক সময় না এক সময় চইলাই যায়। 
তুমি না হয় একটু আগেই গ্যালা। 
এইতো আমার বুঝের দ্বীপ— স্বান্তনা।

—ছাইড়া যাওনের গল্পে জীবন 
বই. সুতো ছেড়া ঘুড়ি 
লেখা— মোঃ মেহেদী হাসান

Post a Comment

0 Comments

Text Copied!