Header Ads Widget

পুরুষ মাইনসের আবার দুঃখ—



পুরুষ মাইনসের আবার দুঃখ—
বাহিরে সবসময় হাসিখুশি, ভেতরে হাজারটা ব্যথা।
দুনিয়া ভাবে—পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই হার্ড… কিন্তু কেউ দেখে না সেই রাতগুলো, যেদিন সে একাই ভেঙে পড়ে, একাই নিজেরে সামলায়।

পুরুষ কাঁদে… শুধু চোখ ভিজে না।
তার দুঃখেরও শব্দ আছে—শুধু সে আওয়াজটা ‍চেপে রাখে, যাতে কেউ ভাবতে না পারে সে দুর্বল।
সবাইকে ভরসা দেয়ার মানুষটা—নিজের জন্য কাউকে পায় না।
যে ছেলেটা পরিবার, সম্পর্ক, দায়িত্ব—সবকিছুর জন্য লড়তেছে… তার নিজেরে বুঝবে এমন মানুষই কম।
টাকা নাই—কষ্ট।
টাকা আছে—চাপ।
সম্পর্কে কেয়ার দিলে—অতিরিক্ত। চুপ থাকলে—অবহেলা। পুরুষ যা করে—সবই ভুল, কিন্তু তার অনুভূতিটা বুঝতে কেউ চায় না।

শেষ পর্যন্ত পুরুষটাই হয়ে যায় সবচেয়ে নীরব যোদ্ধা…
দুঃখ তারও আছে, কিন্তু বলার মানুষ নাই।
হাসিমুখের আড়ালে চাপা পড়ে থাকে ভাঙা মন, ক্লান্ত শরীর আর হাজারটা না বলা কান্না।

পুরুষ মাইনসের আবার দুঃখ;  
এই কথাটাই আসলে সবচেয়ে বড় দুঃখ 💔✨

লেখায়ঃ আদম আলী 🖤

Post a Comment

0 Comments

Text Copied!