কখনো যদি মনে পড়ে,
মন পোড়ার গন্ধ টের পাও আমি অব্ধি–
তবে ফিরো।
যে কোন অজুহাতে ডাক দিও।
ধরো সেই ফেরা যদি হয় তোমার,
আমার শেষ বয়সের অন্তিমকাল তবুও ফিরো।
ধরো তখন তোমার চুলে পাক ধরেছে,
চোখে মোটা ফ্রেমের চশমা, ঢিলেঢালা চামড়া,
ভাজপড়া মেদ, বাকা হয়ে গেছে কোমর লাঠিতে ভর করে চলাচল,
কিংবা তুমি শেষের দিনগুলো শয্যাশায়ী।
তবুও সংকোচ করো না।
ফিরতে ইচ্ছে হলে ফিরো।
ডাক দিও যে কোন ছুতোয় কেমন?
শরীর তো কেবলই দু'চার দিনের মুগ্ধতা, মোহ।
শরীরের মুগ্ধতা, মোহ কেটে যায়,
কিন্তু মনে যে মুগ্ধতা জন্মায় সেটা মায়া।
মায়ার কাটানোর উপায় নেই–
তুমি আমার মনের চাওয়া, ভালবাসা, মায়ায় জড়ানো আর্ট গ্যালারি।
চাইলেই ঝেড়ে ফেলতে পারি না, পারবো না।
কখনো যদি মনে পড়ে,
মন পোড়ার গন্ধ টের পাও আমি অব্ধি–
তবে ফিরো।
যে কোন অজুহাতে ডাক দিও।
ফিরতে ইচ্ছে হলেই ফিরো,
তুমি ফিরবে বলে আমি বাতাসে কান পেতে থাকি।
কবিতা - তোমার ফেরার অপেক্ষা
লেখা - মোঃ মেহেদী হাসান

0 Comments