থেকে যাও পাখি—
চলে যেও না, এই পথে একলা ফেলে।
ভালবাসার পথ ধরে একলা হাটা যায় না।
চলে যেও না পাখি,
মাটি আকড়ে ধরে যেমন বাঁচে দুর্বাঘাস,
সেই দুর্বাঘাসের মতো তোমাকে জড়িয়ে ধরে বেঁচে আছি।
তুমি চলে গেলে শিকড় গেঁড়ে বাচনো কেমনে?
চলে যেও না,
বুকের একুরিয়াম ভরতি তোমার প্রেম,
তুমি চলে গেলে শুকিয়ে যাবে একুরিয়ামের জল,
মৃ|ত্যু|র কাছে ধরা দিবে একটা রঙিন মাছ।
গত অক্টোবরে বুকের ভেতর যে,
ছাতিমগাছে ফুল ফুটেছিল,
তুমি চলে গেলে এই অক্টোবরে মরে যাবে।
চলে যেও না পাখি,
চষে বেড়াও টুনটুনি পাখি হয়ে ছাতিমগাছের এডাল ওডাল।
তুমি গেলে নিঃশ্বাসও থমকে যায়,
ভালোবাসা তখন কেবল বেঁচে থাকার অজুহাত হয়ে থাকে।
[]ভালবাসার দাবি
লেখা - মোঃ মেহেদী হাসান

0 Comments