Header Ads Widget

দুঃখ পেলেই মরে যেতে হয় না।



দুঃখ পেলেই মরে যেতে হয় না। 

আমার মা'রে আমি দ্যাখছি; চোখে জল নিয়া, হাঁড়ে ব্যথা নিয়া, বুকে গ্যাস্ট্রিকের যন্ত্রণা নিয়া, ফোলা-পা, ছেঁড়া শাড়ি নিয়া— নিচ থেকে পাহাড়ের উপর পানি তুলতে। 

আমার মা'রে আমি বলতে শুনছি; 
শুনে রাখ খোকা, আজই হতে দশ বছর আগে—সময়টা ছিলো রমজান মাস। ইফতারে বিড়ালে মুখ দেওয়া ভাত পানিতে ধুয়ে ইফতার করেছি। ক্ষুধা মেটেনি বলে পাশের বাসা থেকে হলুদের পাতা এনে খেয়েছি।

দুঃখ পেলেই মরে যেতে হয় না—

বিশ বছরের চল্লিশটা ঈদে—আমার মায়ের শাড়ির সংখ্যা সাতটা। আমার মা তবু মরে যায়নি'...

শুধু মাঝে-মাঝে ভেজা চোখে খোদার কাছে মৃত্যু কামনা করতেন। 

আমার মায়ের সুখ মরেছে, কখনো অসুখ মরে নি।

    দুঃখ পেলেই মরে যেতে হয় না—
     মৃত্যু কাপুরুষদের জন্য, মায়েদের জন্য নয়।

লিখেছেন: রাসেল মাহমুদ

Post a Comment

0 Comments

Text Copied!