Header Ads Widget

তুমি ছাইড়া যাওয়ার পর—

 


তুমি ছাইড়া যাওয়ার পর—

আমি মদ খাই নাই, প্রেস ক্লাবের সামনে ব্যানার হাতে দাড়াইয়া মন ভাঙার বিচার চাই নাই সরকারের কাছে।

তোমার বিয়োগের শোকে পাগল হই নাই, রাস্তায় রাস্তায় ঘুরি নাই, ট্রাফিক সিগন্যালে দাঁড়াইয়া খিস্তি দেওয়ার মত পাগলামী করি নাই।

খোদার দিকে অভিযোগের আঙুল তুলে তোমারে দেই নাই অভিশাপ। তুমি যেহেতু বলছিলে সব দোষ আমার, মাইনা নিলাম, স্বীকার করলাম অপরাধ। মিথ্যা অপরাধ স্বীকার করার দায়ে খোদা আমারে নরকে দেক।

তোমার লাইগা আমার দুঃখ পাওয়ার কথা। তোমার এত প্রেমের বিনিময়ে তুমি আমার চোখে দু'ফোঁটা অশ্রু তো আশা করতেই পারো। অথচ তোমার জন্য আমি একফোটা চোখের জলও খরচ করি নাই। ঘুম কামাই দিয়া রাতই বিরাইতে তোমার নাম লইয়্যা কান্দি নাই।

তুমি ছাইড়া যাওয়ার পর—
খাওয়াদাওয়া কমাই নাই
প্রতিশোধের পথ খুঁজি নাই
মনটনও খারাপ করি নাই
অপেক্ষায় করি নাই
করি নাই আত্মহত্যাও

তুমি ছাইড়া যাওয়ার পর—
তোমার লাইগা আসলে আমি কিচ্ছু করি নাই;
আমি খালি হা|রাম|খো|রের মতো কবিতা লিখে গেছি।

লেখায়ঃ আরিফ হুসাইন 🖤

Post a Comment

0 Comments

Text Copied!