Header Ads Widget

আমার হাতে যদি ক্ষমতা থাকতো—



আমার হাতে যদি ক্ষমতা থাকতো—
আপনার স্মৃতি জড়িত সমস্ত জায়গাগুলোকে
আমি নিঃশব্দে ধ্বংস করে দিতাম… 💔
কারণ ওই জায়গাগুলো এখন আর সুন্দর না,
ওগুলো শুধু বুকের ভেতর জমে থাকা কষ্টকে জাগিয়ে তোলে।

যে বেঞ্চে বসে কথা বলেছিলাম, যে রাস্তায় পাশাপাশি হেঁটেছিলাম, যে আকাশটার দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিলাম—সবকিছু এখন বিষণ্নতার নাম। 🌑

আমি পালাতে চাই,কিন্তু স্মৃতিগুলো পিছু ছাড়ে না।
প্রতিটা কোণা, প্রতিটা বাতাস আপনার নাম নিয়ে আমাকে ডাক দেয়। আপনি নেই,
তবুও আপনার উপস্থিতি সর্বত্র। এই শহরটা এখন আর আমার না, কারণ এখানে আপনার ছায়া লেগে আছে।

হাসতে চাইলে কান্না চলে আসে,
চোখ বন্ধ করলেই আপনার মুখটা ভেসে ওঠে।
আমি চাই ভুলে যেতে, কিন্তু কিছু স্মৃতি ভোলার জন্য না…
সাজা দেওয়ার জন্য তৈরি হয়। 💔

আমার হাতে ক্ষমতা থাকলে জায়গাগুলো ভাঙতাম না শুধু,
নিজের বুকের ভেতরের সেই মানুষটাকেও চুপচাপ মুছে ফেলতাম যে এখনও আপনাকে ভালোবাসে।
কিন্তু ক্ষমতা নেই,
শুধু আছে নীরব সহ্য করার অভ্যাস।
তাই আজও সেই জায়গাগুলো অটুট,
আর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছি… 🖤🥀

লেখায়ঃ আদম আলী 🖤

Post a Comment

0 Comments

Text Copied!