আমি কিভাবে ভুলে যাবো তোমায়…?
এই প্রশ্নটা প্রতিদিন আমার বুকের ভেতর আগুন জ্বালায়। তোমাকে যতবার দেখি, যতবার মনে করি, মনে হয় আমি আবার সেই মায়ার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি—যেখান থেকে ফিরে আসা এত সহজ নয়।
অনেকবার নিজেকে বোঝাই—ভুলে যেতে হবে, সব শেষ করে নতুন করে শুরু করতে হবে। কারণ এইভাবে স্মৃতির ভেতর বেঁচে থাকলে মানুষ ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। কিন্তু যতবার ভুলতে চাই, ততবারই বুঝতে পারি—তোমাকে ভুলে যাওয়া এত সহজ নয়।
কারণ তোমার স্মৃতি শুধু আমার চোখে নয়, আমার শিরা-উপশিরায়, আমার প্রতিটি নিঃশ্বাসে, আমার প্রতিটি স্বপ্নে মিশে আছে। তুমি এমনভাবে জড়িয়ে গেছো আমার জীবনের সাথে, যেন তোমাকে ছাড়া আমার গল্পটাই অসম্পূর্ণ।
প্রতিদিন সকালে আমি নিজেকে কথা দিই—
আজ থেকে নতুন জীবন শুরু হবে, আজ থেকে আর তোমার নাম মনে পড়বে না। কিন্তু দিনের শুরুতেই যখন কোনো পুরনো গান বাজে, কোনো পরিচিত শব্দ কানে আসে, বা হঠাৎ বাতাসের গন্ধে তোমার স্মৃতি ভেসে আসে—তখন মনে হয় সময় যেন হঠাৎ থেমে গেছে।
তখন সব শক্ত থাকার অভিনয় ভেঙে পড়ে। আমি আবার ভেতর থেকে ভেঙে যাই। তবুও মানুষের সামনে নিজেকে শক্ত দেখাই, হাসার চেষ্টা করি, যেন কেউ বুঝতে না পারে বুকের ভেতরটা কতটা শূন্য হয়ে আছে।
তুমি জানো না, অনেক রাত আছে যখন ঘুম আসে না। চারপাশে সব নীরব হয়ে গেলে স্মৃতিগুলো আরও বেশি জেগে ওঠে। মনে হয় তুমি ঠিক আমার পাশেই আছো, কিন্তু হাত বাড়ালেই বুঝতে পারি—তুমি আর আমার কাছে নেই।
তুমি আমার জীবনের সেই অধ্যায়—যেটা আমি চাইলে মুছে ফেলতে পারি না। যতই সামনে এগিয়ে যেতে চাই, যতই অন্য পথে হাঁটার চেষ্টা করি, তুমি আমার ভেতরের গভীর এক কোণে চিরস্থায়ী হয়ে আছো।
হয়তো একদিন সময়ের স্রোতে তুমি অনেক দূরে সরে যাবে, হয়তো স্মৃতিগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। কিন্তু একটা সত্যি আমি জানি—তোমাকে পুরোপুরি ভুলে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়।
তবুও আমি প্রতিদিন নিজেকে বুঝাই—
হয়তো তোমাকে ছাড়া জীবন কাটানোই আমার নিয়তি।
তবুও আমি আমার কষ্টগুলো নিজের ভেতরে লুকিয়ে রাখবো, কাউকে বুঝতে দেবো না আমার ভাঙা হৃদয়ের গল্প।
আমি শুধু এই দোয়া করবো—
তুমি ভালো থেকো। কারণ তোমার সুখেই আমার শান্তি।
হয়তো তুমি কোনোদিন আমার হবে না, কিন্তু আমার মন, আমার স্মৃতি, আমার অনুভূতিতে তুমি চিরদিন বেঁচে থাকবে।
আর আমি…
আমি শুধু শিখে নেবো বাঁচতে—
তোমার অনুপস্থিতিতেও, তোমার স্মৃতির ভেতর থেকেই।
কারণ কিছু মানুষ জীবনে আসে শুধু থাকার জন্য নয়,
কিছু মানুষ আসে এমন এক স্মৃতি হয়ে—
যাকে ভুলে যাওয়া যায় না,
কিন্তু যার সাথে আর কখনো পথ চলাও হয় না।
সংগ্রহীত 🖤

0 Comments