পাখি,
তোমার অভাব আমারে এতোটাই অভাবের ভিক্ষুক কইরা ফ্যালাইছে, যেন দুর্ভিক্ষে বছর আমি একলা ভিক্ষুক।
দুর্ভিক্ষের বছরে যেমন একলা ভিখারি
হাত পাইতা বইসা থাকে,
আমি ভিখারি তেমনই বইসা আছি তোমার নাম লইয়া,
কিচ্ছু পাই না, তবু হাত নামাই না।
আমি যেইখানে হাত রাখি,সেইখানেই তোমার না থাকাটা
নখ দিয়া আঁচড় কাইটে দেয়,বুকের ভেতর জ্বইলা পুইড়া উঠে।
বুকের ভেতর একখান ঘর আছে পাখি—
দরজা আছে, জানালা আছে, বাতিও জ্বলে,
খালি তুমি মানুষটা নাই।
ঘরখান প্রতিদিন তোমার নাম ধইরা ডাকাডাকি করে,
তোমার নাই হওন যেন ক্ষত,র ভেতর লবণ লাগাইছে এমন জ্বালা।
পাখি, তুমি ছিলা আমার শ্বাসের বদঅভ্যাস,
ছাড়তে চাইলে বুক ফেটে যাইতো।
ভুল করেও যারে ভুলা যায় না,
এহন প্রতিটা নিঃশ্বাস নিলে মনে হয় আমি কারো কাছে ঋণি হইয়া বাঁইচা আছি,
কারণ তুমি নাই, তবু আমি মরলাম না।
রাত নামলেই আমি ভয় পাই, পাখি।
কারণ ভাঙা মানুষদের ঘুম হয় না,
তারা চোখ বন্ধ কইরা পুরান সুখগুলারে
ধীরে ধীরে কবর দেয়।
কিন্তু সুখ মরেও শান্তি পায় না,
আমার বুকের ভেতর হাত-পা নাড়ায়।
তুমি ছাড়া জীবনটা একখান খোলা কবর,
মাটি দেওয়া হয় নাই,
ফুল দেওয়া হয় নাই।
কাঁদবে চোখে এমন পানি নাই।
আমি শুধু দাড়াইয়া আছি জানাজায়,নিজের শেষটার অপেক্ষায়।
পাখি, তুমি আর আমার নাই,
আমার সুখ, স্বপ্ন, বাঁইচা থাকনের স্বাদ, কিচ্ছু নাই।
সব তোমার আঁচলের লগে চইলা গেছে।
আমি খালি পইড়া আছি এখানে,
একখান বাঁইচা থাকনে শরীর খালি লোক দেখানো,
তয় ভেতরে মানুষ নাই,
খালি একটা নাম বারবার ডাকে,তোমার নাম–
পাখি, ও পাখি কই গ্যালা?
লেখা. মোঃ মেহেদী হাসান

0 Comments