Header Ads Widget

৬ ইঞ্চি কপালে তুমি নেই,



কেউ দেহে ম.রে কেউ বিশ্বাসে ম.রে,কেউ ম.রে ভরসায়। বলবো না তুমি কোথায় মরলে। 
তিন কবুলে অবিশ্বাসে নাকি নিশ্বাসে।শুধু জানি তুমি আর কখনো ফিরবে না।ফিরতে পারবে না!
তুমি যে আড়াই হাত মাটির নিচে চলে গেছো,ওখান থেকে যে কেউ কখনো ফিরে আসে না, আসেনি কখনো। 
ফিরে আসবে পথ নেই তোমার।
আমারও জানা নেই ফিরিয়ে আনার পথ কোথায়? 

৬ ইঞ্চি কপালে তুমি নেই,কিন্তু দেখো ২৮৩.৪৯ গ্রাম হৃদয়ে তুমি কেমন না চাইতেও থেকে গেছো।
তোমাকে ভুলে যাওয়ার সমীকরণটা মনে হয় ভুল লিখেই পাস করেছি।মস্তিষ্ক নামক পরীক্ষক হয়তো আমাকে অসাবধানতায় পাস করে দিয়েছিল আর না হলে মায়ায়।আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, নয়তো নতুন জীবনে আবার তোমার মতো কাউকে খুজতাম না।

তুমি মস্তিষ্কের পিসিতে কপি করা ছিলে নতুন করে যাই লিখতে যাই পেস্ট হয়ে যায়। তোমার চোখ নাক কান গলা তোমার মুখ, তোমার হাসি। 
তোমার কন্ঠস্বর ভেসে আসে নতুন গানে, নব বসন্তের দিগন্তে। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, এখনও ভালবাসি।

তোমার আদর,যত্ন,ভরসায়, রাগে,অনুরাগে অভিমানে নতুনে যে তোমাকেই আমার লাগবে। তোমাকে ছাড়া আমার চলবেই না। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি।এই ভালবাসার সীমান্ত নেই,অসীম। ভালবাসা ম.রে না।
ম.রে যায় কেবল দেহের মানুষ, বিশ্বাসের মানুষ আর ভরসা মানুষ।

তুমিও মরেছো কোথাও না কোথাও, চাইলেও ফিরিয়ে আনা যায় না,ফিরতে পারে না আগের জায়গায়।

 
লেখা - মোঃ মেহেদী হাসান

Post a Comment

0 Comments

Text Copied!