Header Ads Widget

কথা বলো রাত, আর কথা বলো তারা,


 

কথা বলো রাত, আর কথা বলো তারা,

বলো—যারা জেগে আছে, ভালো নেই তারা।

শহর ঘুমিয়ে গেছে, কিন্তু কিছু চোখ এখনও জেগে আছে,
প্রতিটা নিঃশ্বাসে তারা বয়ে নিয়ে যায় অদেখা কষ্ট।
চুপচাপ তারা ঝলমল করছে,
প্রতিটা আলো যেন কষ্টের আঙুল চেপে ধরে।

রাত, বলো তাদের কথা,
যাদের কাছে—মৃত্যু ব্যাতিত সমাধান নেই কোথা।
যাদের হাসি মুখের আড়ালে লুকানো থাকে ব্যথা,
অচেনা ব্যস্ততার মাঝে চাপা পড়ে অজস্র কান্না।

তারা জেগে আছে, তারা অপেক্ষা করছে,
কেউ কাছে নেই, কেউ বুঝে না,
কিন্তু তারা জানে,
এই নিঃশব্দ রাতেও কেউ তাদের কথা শুনবে,
কেউ তাদের চোখের জল বুঝবে,
যে অন্ধকারে কেউ নেই, তারা তবু একা নয়।

আর সেই অন্ধকারে, আমি একা বসে থাকি,
প্রতিটা স্মৃতি যেন চুম্বক হয়ে বুকের ভেতর ধরে রাখে ব্যথা।
নীরবতা শুধু ঘেঁষে আসে, নিঃশব্দে কাঁদে,
আর চোখের জলে মিশে যায় পুরোনো আশা।
তারা এখনও জেগে আছে—আমি এখনও জেগে আছি,
একই রাত, একই তারা, একই একাকীত্বের সঙ্গ। 

লেখায়ঃ আদম আলী 🖤

Post a Comment

0 Comments

Text Copied!