এক ফোঁটা শান্তির আশায় আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম,
খরিদ্দার আমায় দুঃখ দিয়ে গেল, আবার আমার হৃদয় নিয়ে গেল—
বুঝিনি, এই বাজারে
মূল্য দেয় না কেউ অনুভূতির,
এখানে হাসি বিক্রি হয়,
আর কান্না বিনা দামে বিলিয়ে যায়।
আমি তো ভেবেছিলাম—
কেউ একজন আসবে,
আমার ভাঙা হৃদয়টা হাতে নিয়ে বলবে,
“এটা আমি ঠিক করে দেবো…”
কিন্তু সে এলো—
চোখে মায়া, কথায় আশ্বাস নিয়ে,
তারপর নিঃশব্দে সবকিছু নিয়ে চলে গেল,
ফিরিয়ে দিলো শুধু শূন্যতা।
আমি আজ বুঝি,
সব খরিদ্দার কিনতে আসে না—
কেউ কেউ আসে শুধু
আরো একটু ভাঙতে।
আমার হৃদয়টা আর নেই,
শুধু তার প্রতিধ্বনি রয়ে গেছে—
যেখানে প্রতিটা ধ্বনি বলে যায়,
“শান্তি খুঁজতে গিয়ে
আমি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি…” 🖤
লেখায়~ মির্জা গালিব

0 Comments