আমারে যে ভুলের জীবন দিলো, তার জীবন হোক ফুলের তারে বুকের ফুল দানিতে সাজিয়ে নিক কেউ।যত্ন করে ভালবাসুক। সে টের পাক ভালবাসা সুন্দর।
আমারে যে সুতো ছেঁড়া ঘুড়ির জীবন কইরা আকাশ ছাড়া করলো, তারে কেউ এমন একখান আসমান দিক,সে যেন শান্তিতে উড়তে পারে। মাতাল বাতাস আইসা যেন ছিড়া না দেয় তার বুক দড়ি।
আমারে যে একলা কইরা গ্যালো, তারে যেন ছুইয়া না দেয় দূরত্বের অসুখ। সে যেন সুখের কাছে বেবাক জীবন পাড় কইরা দেয়। যে যেন কাছাকাছি থাকে ভালো থাকার, ভালবাসা বরাবর।
দুঃখ পথ চিনে আমারে যে ভালবাসতে গিয়া গুছাইয়া নিলো পথ,তারে যেন ধরতে না পারে দুঃখ হইয়া ভালবাসা। তার পথে যেন ভুল কইরাও ঢুইকা না পরে দুঃখ হাওয়া। সে যেন শান্ত নদীর কাছে ঠাই পায়।
আমি যারে ভালবাইসা জীবনে কাছে যন্ত্রনা এক্সপ্রেস, সে যেন সন্ধান পায়, সুখ এক্সপ্রেস। চইষা বেড়াক সুখের জমিন।তার স্মৃতিতে যেন টের না পায় আমারে।ছ্যাইড়া যাওয়ার আফসোস যেন না হয় ধরে তারে।
যারে ভালবাইসা নিঃস্ব আমি,সে যেন সঙ্গীহীন না হয়।
যারে ছাড়া আমার কোন সুখ নাই, সে যেন ব্যথা না পায়। তার ব্যথা ভাগ আমার হোক, আমার ভাগের সুখ হোক তার।
লেখা – মোঃ মেহেদী হাসান

0 Comments