তোমার মার্বেল আকৃতির দুটো চোখ!
বুলেট হয়ে ধেয়ে আসছে বুক পকেটের নিচে –
যেন শৈশবের খেলনা বাটুলের রাবার থেকে ছুটে চলা গু.লি,
কেড়ে নিলো একটা পাখির মুক্ত জীবন।
আমাকে সামলাতে তোমার বড় জোর এক সেকেন্ড লাগবে,
আমার চিন্তারা তোমার চোখের কয়াদি।
আমাকে বশ করতে খুব বেশি শক্তির দরকার নেই তোমার,
শুধু দুচোখে কাজলের মন্ত্র এঁকে তাকালেই হয়।
তোমার চোখ দুটো প্রেমের জাতীয় সংগীত,
তুমি তাকালেই মনে মনে গেয়ে উঠি–
ভালবাসি, ভালবাসি গান।
বই- ভালবাসার প্রেসক্রিপশন
লেখা – মোঃ মেহেদী হাসান

0 Comments