Header Ads Widget

আড়াল হচ্ছি দিন দিন




আমার মা আমার চুলটাও এলোমেলো হতে দিতো না…
আজ আমার পুরো জীবনটাই এলোমেলো হয়ে গেছে—
অথচ মা জানেই না! 

ছোট্ট একটা আঁচড় লাগলে দৌড়ে আসা মা,
আজ আমার বুকভরা ব্যথা বুঝতেও পারে না…
কারণ আমি নিজেই আড়াল হয়ে যাচ্ছি দিন দিন।

মানুষ ভরা পৃথিবীতে
একা হয়ে গেছি ভয়ংকর ভাবে।

হাসির আড়ালে লুকিয়ে রাখি
কতটা ক্লান্ত, কতটা ভাঙা…
মা ভাবছে আমি ঠিক আছি—
আমি নিজেই জানি, আমি ঠিক নেই।

জীবনকে ঠিক করতে গিয়ে
জীবনটাই আরও এলোমেলো করছি।

রাতে ঘুম আসার আগে মা’র মুখটা মনে পড়ে—
মনে হয়, যদি বলত—“সব ঠিক হয়ে যাবে বাবা…”
তাহলে হয়তো ভেঙে পড়ার সাহসটাই হারিয়ে ফেলতাম।

সবাই ভুল বুঝুক, মা ভুল বোঝে না।
তবু আজও মাকে বলি না…
“মা, আমি হারিয়ে যাচ্ছি নিজের ভেতরেই।” 💔

লেখায় আদম আলী 🖤

Post a Comment

0 Comments

Text Copied!