যেই সব কথা তোমারে শুনাইতে চাইছি হেই সব কথারা হলুদ পাতার মতোন অবেলায় অবহেলায় ঝইড়া পরতাছে জানো?তোমারে নিয়া সমুদ্র দেইখা হাসিতে গইলা পড়তে চাইছি।আর এখন আমারে দেইখাই মাইনষে হাসে অথচ আমি সমুদ্র লয়।
আমারে মাইনষে পাগল কয়! মাইনষে কয় একজনের লাইগা কেউ এমন কইরা নষ্ট অয়? কষ্ট পায় মানুষ!অথচ তুমি আমার কেমন একজন হেইডা যদি বুঝাইতে পারতাম।
তোমার লাইগা আমার ভীষণ পুইড়া উঠে ভেতর খানি।দম বন্ধ হওয়া কান্না পায়! কানবার পারি না! চোক্ষের পানি জলীয়বাষ্প হইয়া হেই যে উইড়া গ্যাছে পুরুষ নামক তকমায়!আমি কাঁনলেই লজ্জা লাইগা যায় নাকি জাতি হিসেবে।
হজ্ঞলেই তোমারে দেখাইয়া কয়,তোমার ভেতর কি এমন আছে? টাকা হইলে নাকি একই রঙের অনেক জুতা পাওন যায়?অথচ তাগো বোঝাবার পারলাম না,জগতে তুমিই কেবল আমার চোখে সুন্দরের উপমা। বুকের চোক্ষে কেবল তুমিই একখান আসমান।
তোমার লাইগা আমার এমন পোড়া পুইড়া উঠে, যেমন কইরা পুইড়া উঠে নববধুর স্বামী মরনে রঙিন শাড়ী! তুমি যদি শেষমেশ একটু খানি বুঝতা! তয় এমন পোড়া পুড়তো না বুকের জমিন। ইশ তুমি যদি আমারে একটু খানি বুঝতা!
লেখা - মোঃ মেহেদী হাসান

0 Comments