তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে।
মনে মনে হাজার বার চেষ্টা করেছি, তবুও বারবার ব্যর্থ হয়েছি। কতবার ভেবেছি তোমার সামনে দাঁড়িয়ে সব খুলে বলব—বুকের ভেতরে জমে থাকা প্রতিটা অনুভূতির কথা, প্রতিটা না বলা কষ্টের গল্প। কিন্তু শেষ পর্যন্ত আর বলা হয়ে ওঠেনি।
আফসোস, আমার বুকের ভেতরের লুকানো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না।
তুমি কখনো বুঝতেই পারোনি, তোমার জন্য আমি নিজের কতটা পরিবর্তন করেছি। কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি—তা হয়তো তোমার চোখে ধরা পড়েনি।
আমি বদলে গিয়েছিলাম শুধু তোমার হাসিটা দেখার জন্য, শুধু তোমার পাশে থাকার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য।
পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি—আমার সব স্বপ্ন, আমার সব আশা।
প্রতিটি ভোরে ঘুম ভাঙার পর প্রথম যে নামটা মনে আসতো, সেটা ছিল তোমারই নাম।
তোমার প্রতিচ্ছবিকে ভালোবেসেছি এমন ভাবে, যেমন পথ হারানো কোনো মানুষ হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলে সেই আলোটা আঁকড়ে ধরে বাঁচতে চায়।
তোমার জন্য আমি অগণিত কষ্ট নিজের হাতে গ্রহণ করেছি।
যন্ত্রণা উপহার হয়ে এসে ছিলো আমার জীবনে, তবুও আমি হাসিমুখে সেগুলো সহ্য করেছি। কারণ আমার বিশ্বাস ছিল—এই ভালোবাসার শেষ প্রান্তে একদিন তোমাকেই পাবো।
কিন্তু হয়তো ভাগ্য আমার সাথে এক নিষ্ঠুর খেলাই খেলেছে।
এত কষ্ট সহ্য করেও, এত ত্যাগ করেও শেষমেশ তোমাকে পেলাম না।
যে মানুষটাকে ঘিরে আমি আমার পুরো পৃথিবী সাজিয়েছিলাম, সেই মানুষটাই একদিন আমার পৃথিবী থেকে হারিয়ে গেল।
অথচ তোমাকে নিয়েই আমার সব ছিল।
তুমি-ই ছিলে আমার ভালোবাসার শেষ ঠিকানা, আমার সমস্ত স্বপ্নের শেষ প্রান্ত।
আজও সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়ে মাঝে মাঝে মনে হয়—তুমি যদি একবার বুঝতে পারতে, আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম… তাহলে হয়তো আমার এই জীবনের সব ব্যথা, সব কষ্ট এক মুহূর্তেই অর্থহীন হয়ে যেত।
আজও মাঝে মাঝে রাতের নিরবতায় তোমার কথা মনে পড়ে।
চারপাশে সবকিছু চুপচাপ হয়ে গেলে মনে হয়—তুমি যেন কোথাও আছো, খুব কাছেই।
কিন্তু বাস্তবতা আমাকে মনে করিয়ে দেয়, তুমি আর আমার নও, হয়তো কখনোই ছিলে না।
তবুও জানো, আমি আজও তোমার প্রতি কোনো অভিযোগ রাখিনি।
কারণ ভালোবাসা যদি সত্যি হয়, সেখানে দোষারোপ থাকে না—থাকে শুধু স্মৃতি, আর নীরব এক মায়া।
হয়তো তুমি সুখেই আছো, হয়তো আমার কথা আর কখনোই তোমার মনে পড়ে না।
কিন্তু আমি যখনই নিজের ভেতরে তাকাই, তখনও তোমার জন্য রেখে দেওয়া সেই ভালোবাসাটা খুঁজে পাই—যেটা কখনোই শেষ হয়নি।
হয়তো আমরা একসাথে হতে পারিনি, কিন্তু আমার জীবনের গল্পে তুমি সবসময়ই থাকবে।
কারণ কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য না, বরং আমাদের ভেতরে চিরকাল বেঁচে থাকার জন্য।
আর তাই আজও মনে মনে শুধু একটা কথাই বলি—
তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে।
লেখা- সংগ্রহীত

0 Comments