Header Ads Widget

চুপচাপ সয়ে যাওয়ার মতো একটা বুক দাও মাবুদ,



চুপচাপ সয়ে যাওয়ার মতো একটা বুক দাও মাবুদ,
তবু মানুষ ভেঙে আনন্দ পাক।
আমারে এমন নীরবতা দাও,
যেন অপমানের শব্দও প্রার্থনা হয়ে যায়,
যেন কষ্ট এসে দরজায় দাঁড়ালেও
আমি দরজা খুলে দেই মুসকানে।

যারা ভাঙে,
তারা যেন ভাবে এই ভাঙনেই তাদের উৎসব,
আর আমি ভাঙার ভেতরেও তোমার দিকে মুখ করে দাঁড়াই।
আমারে এমন বুক দাও মাবুদ,
যেখানে দুঃখ শুয়ে বিশ্রাম পায়,
আর মানুষ ভাঙতে ভাঙতে ক্লান্ত হলে
আমার নীরবতাকেই আয়না ভাবে।
আর সেই আয়নার সামনে দাঁড়িয়ে
তারা যেন হঠাৎ নিজের মুখটা চিনে ফেলে,
ভাঙতে ভাঙতে কখন তারা নিজেই ভাঙা হয়ে গেছে।

আমারে এমন সহনশীলতা দাও মাবুদ,
যেন প্রতিশোধ নয়, ক্ষমাই আমার শেষ ভাষা হয়।
যেন যারা আঘাত করে,তাদের হাতেই কাঁপুনি নামে আগে।
আমি যেন কাঁদি না শব্দ করে,ভাঙি না প্রকাশ্যে,
আমার ভাঙন থাকুক শুধু তোমার আর আমার মাঝখানে।
চুপচাপ সয়ে যাওয়ার মতো একটা বুক দাও মাবুদ,
তবু মানুষ ভেঙে আনন্দ পাক।
আর আমি সেই আনন্দের ধ্বং|স স্তূপে
তোমার নাম লিখে রাখি,শেষ আশ্রয় হিসেবে।

লেখা. মোঃ মেহেদী হাসান

Post a Comment

0 Comments

Text Copied!