পুরুষ মানুষের আবার দুঃখ কিসের।
আমরা দুঃখ পেলেও প্রকাশ করি না; কারণ আমাদের দুঃখ বোঝার মানুষ খুব কম।
দুঃখ-কষ্ট ছাড়া পুরুষের জীবন অচল।
এই কথাগুলো শুনতে সহজ,
কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে
অসংখ্য না বলা রাতের গল্প।
পুরুষ অনেক সময় কষ্ট পায়,
কিন্তু কাউকে বলে না—
কারণ সে জানে
তার ব্যথা শোনার মতো ধৈর্য
এই পৃথিবীর খুব কম মানুষের আছে।
তাই সে হাসিমুখেই সব লুকিয়ে রাখে,
অভিমান গিলে ফেলে নীরবে, আর বুকের ভেতর জমে থাকা
অগণিত কষ্ট নিয়ে চুপচাপ দিন পার করে।
পুরুষের জীবনে দায়িত্ব আগে আসে,
নিজের অনুভূতি পরে।
তার চোখে জল এলেও সে মুখ ঘুরিয়ে নেয়—
যেন কেউ না দেখে ফেলে।
কারণ পৃথিবী পুরুষকে শিখিয়েছে—
ভাঙা যাবে না,
কাঁদা যাবে না,
শুধু সহ্য করে যেতে হবে।
তাই সত্যিটা খুব কঠিন—
পুরুষের জীবন অনেক সময় একটা নীরব যুদ্ধের মতো।
যেখানে সে প্রতিদিন লড়ে যায়
কষ্টের সাথে, অভিমানের সাথে,
আর না বলা হাজারো ব্যথার সাথে।
লেখায়ঃ আদম আলী

0 Comments